ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

এপ্রিল ২৭, ২০২৪, ১২:৩৪ পিএম

বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা

সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা।

আজ শনিবার সকাল ৯ টায় নগরীর পুলিশ লাইন মাঠে ইসতিসকার নামাজের ইমামতি করেন পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন এবং মোনাজাত পরিচালনা এবাদুল্লাহ মসজিদের পেস ইমাম  মাওলানা নুরুল হক বেগ।নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষও উপস্থিত ছিলেন।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে বরিশালসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা।

নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।

 

বিআরইউ

Link copied!