ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা প্রতিনিধি:

মে ১০, ২০২৪, ১২:৪১ পিএম

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ মে) দিবাগত মধ্যরাতে কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তলের পাশাপাশি একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের পুত্র মোঃ মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র ওমর ফারুক (৩২) এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র শাহপরান ওরফে সোহাগ (৩০)।

বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান। তিনি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। এসময় রাস্তার উত্তর পাশ থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!