ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০১:৪১ পিএম

দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এ প্রতিপাদ্য নিয়ে ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ফেনীর দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে ৫ম দিনের কর্মসূচি প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. আশিকুর রহমান মন্ডল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. আরিফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসেন জিলানী, মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, দাগনভূঞা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস।

এ সময় উপজেলার সরকারি-বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, প্রবীণ সুশীল ব্যক্তিরা, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!