ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রিটিশ আমলের হালদা সেতুর নির্মাণ কাজ শুরু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

মে ১৭, ২০২৪, ০২:০১ পিএম

ব্রিটিশ আমলের হালদা সেতুর নির্মাণ কাজ শুরু

অবশেষে ব্রিটিশ আমলে নির্মিত উত্তর চট্টগ্রামের হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার লাখো মানুষের যাতায়াতের মাধ্যম নাজিরহাট পুরাতন হালদা সেতুর পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার(১৭মে) বিকেলে ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

চট্টগ্রাম সড়ক বিভাগ আয়োজিত উদ্‌বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রহমান, আওয়ামীলীগ নেতা বাকের, মেয়র জাহেদ চৌধুরী, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল বশর প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, ১৯১৯ সালে নাজিরহাট বাজারের মধ্যবর্তী স্থানে হালদা নদীর উপর নাজিরহাট পুরাতন ব্রিজ নির্মিত হয়। স্বাধীনতা যুদ্ধে ব্রিজের কিছু অংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হয়েছিল। দেশ স্বাধীনের পর সংস্কারপূর্বক ব্রিজ দিয়ে গাড়ি চলাচল সচল করা হয়। এরপর থেকে সরকারি অর্থায়নে ব্রিজটির আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘ প্রায় ১০বছর ধরে ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছিল ফটিকছড়ি-হাটহাজারীর লাখো মানুষ।

ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল বশর জানান, টেন্ডার প্রক্রিয়া শেষে গত ১২ মে ব্রিজের কার্যাদেশ আসে। ব্রিজটি হবে বেইলি ব্রিজ। দ্রুত সময়ের মধ্যে আমরা ব্রিজটির কাজ সম্পন্ন করতে চেষ্টা করবো।

বিআরইউ

Link copied!