ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পিরোজপুরে সুইচগেট ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে শতাধিক পরিবার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

মে ২৩, ২০২৪, ১২:২২ পিএম

পিরোজপুরে সুইচগেট ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে শতাধিক পরিবার

পিরোজপুরের ইন্দুরকানীতে সুইচগেটে পার্শ্ব ভেঙে যাওয়ায় শতাধিক পরিবার আতঙ্কের মুখে। এরই মধ্যে বিলিন হয়ে যায় তাদের ঘর বাড়ি, জমি, মাছের ঘের ও পুকুর এবং গাছপালা ইত্যাদি।

উপজেলা তিনদিকে নদী বেষ্টিত বলেশ্বর নদী ও চেয়ারম্যান বাড়ির সংলগ্ন খালের মুখে সুইচগেটটি থাকায় অতিরিক্ত জোয়ারের পানির স্রোতে পার্শ্ব ভেঙ্গে যাওয়ায় শতাধিক ঘর বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতে আতঙ্কে মধ্যে দিন কাটাতে হয়।

কোনো দুর্যোগ বা নদীতে স্বাভাবিক জোয়ারের অতিরিক্ত পানি বৃদ্ধি পেলেই এলাকায় প্লাবিত হয়ে যায়। নেই কোন রক্ষনা বেক্ষন । সুইচগেইট এর দুই পার্শ্ব থেকে ভেঙ্গে খালে পরিণত হয়। সেখান থেকে জোঁয়ারের পানি ঢুকে ফসলি জমি, আমন ধানের ধানের বীজতলা প্লাবিত হচ্ছে এবং শীতকালীন রবি শস্যের ক্ষেতগুলোও পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি এবং ঋণগ্রস্ত হচ্ছে ভুক্তভোগীরা।

সুইচগেটের পার্শ্ববর্তী ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী আঃ হক মৃধা, নিজাম হাওলাদার, হেমায়েত সহ অনেকে জানান, এই সুইচগেটের কারনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি । আমাদের ঘর বাড়ী, জমি, গাছপালা সব কিছু নদীতে চলে গেছে। এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে খুব কষ্ঠ হয়। কোনো দুর্যোগের খবর শুনলে বা জোয়ারের পানি বৃদ্ধি পেলে আতঙ্কে থাকতে হয় ।

সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন জানান, সদর ইউনিয়নের দু’টি সুইচগেটের অবস্থা খুবই করুন।

সুইজগেটের পার্শ্ববর্তী ভাঙ্গনের কারণে এই এলাকার মানুষের ঘরবাড়ি, কৃষি জমি সহ অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা এমপির ডিউলেটার ও বার-বার পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেছি। সেখান থেকে কোনো ধরনের
সহযোগিতা পাওয়া যায়নি। দুইদিন আগে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন এবং এ বিষয় লিখিত ভাবে বিবরণ চেয়েছেন ।

পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন জানান, আমাদের অফিসের স্টাফ গিয়ে পরিদর্শন করবে এবং তাদের রির্পোট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী জানান, আমাকে সদর ইউপি চেয়ারম্যান এ বিষয় অবহিত করেছেন। পরিদর্শন করেছি, তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করব। শীঘ্রই মেরামতের ব্যবস্থা করা হবে।

বিআরইউ

Link copied!