ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রিকশা গ্যারেজে বিস্ফোরণ: উড়ে গেছে যুবকের আঙুল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৬:৫১ পিএম

রিকশা গ্যারেজে বিস্ফোরণ: উড়ে গেছে যুবকের আঙুল

ফরিদপুরের চরকমলাপুরে একটি রিকশা গ্যারেজে বারুদের বিস্ফোরণে শামীম হোসেন (১৮) নামে এক তরুণ আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত শামীমকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে তার ডান চোখ, ডান হাতের দুটি আঙুল এবং কনুইয়ের গোশত বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে বোমা তৈরির সময় বিস্ফোরণে শামীম আহত হয় বলে একটি সূত্র জানালেও পুলিশ সেটি নিশ্চিত করতে পারেনি। তারা বলছে, পাইপের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ঢোকানোর সময় এ বিস্ফোরণ ঘটে। তবে তারা সেখানে বোমা তৈরির কোনো আলামত পাননি।

আহত শামীম হোসেন সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে। সে চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন জনৈক মনির হোসেনের ওয়ার্কশপের কর্মচারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে রিকশা গ্যারেজের ওই ওয়ার্কশপে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যান। তারা শামীমকে আহতাবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, বিষয়টি আসলেই কি ঘটেছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় সে ওখানে একাই ছিল। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিলো কিনা সেটি এখনো নিশ্চিত না।

তিনি আরও বলেন, ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ঢুকাচ্ছিলো। আমরা তেমন কিছু আলামত পেয়েছি। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরলে তার কাছ থেকে জেনে বিস্তারিত জানানো যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!