ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ০৭:১৪ পিএম

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ মেলার উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। এতে জেলা ও উপজেলার ২০ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল প্রদর্শণ করেছেন। আগামী শুক্রবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

আরএস
 

Link copied!