ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডিসি মোশারফ

‘স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে’

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ৬, ২০২৪, ০৪:২১ পিএম

‘স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছলতা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৮ থেকে ১২ জুন সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, সহকারী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আরও বলেন, ভূমি সেবা সপ্তাহ উদযাপনে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে জনগণকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানের জন্য ভূমি সেবা বুথ স্থাপন করা হবে। এতে ভূমি সম্পর্কিত সব ধরনের সেবা প্রধান করা হবে।

ইএইচ

Link copied!