ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জুন ১০, ২০২৪, ১১:২২ এএম

পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

লালমনিরহাট খুনিয়াগাছ ইউনিয়নের থেকে নিখোঁজের ১ ঘণ্টা পর পাটক্ষেত থেকে জোনায়েদ ইসলাম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামারপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জোনায়েদ ইসলাম কামারপাড়া এলাকায় আটোচালক দুলাল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন। পরিবার লোকজন তাকে বাসায় নিয়ে আসার জন্য ডাকতে যান। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে এদিকে সেদিক খুঁজতে শুরু করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। মৃত্যুর কারণ ও রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে।

ইএইচ

Link copied!