ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিশু সন্তানের গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৩:২৫ পিএম

শিশু সন্তানের গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ

কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত আনু (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশের ভাষ্য, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তার নয় মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে অভিযুক্ত আনু ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত পালিয়ে যান।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ইএইচ

Link copied!