ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খেলতে খেলতে ভাই-বোনের বিষপান, প্রাণ গেল বোনের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৪, ০১:২১ এএম

খেলতে খেলতে ভাই-বোনের বিষপান, প্রাণ গেল বোনের

কুষ্টিয়ার দৌলতপুরে খেলতে খেলতে ঘরে রাখা বিষ পান করে মিম খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন আলিফ আলী (৫) গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ ঘটে।

নিহত মিম খাতুন সোনাইকুন্ডি গ্রামের শুভ আলীর মেয়ে।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, বিষ পানে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘরে রাখা বিষ পানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!