ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ইসমাইলকে আদালতে প্রেরণ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

জুলাই ১০, ২০২৪, ০৩:১৯ পিএম

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ইসমাইলকে আদালতে প্রেরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত ফেসবুক ও ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন (৩৫)কে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে হালুয়াঘাট থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের ভিত্তিতে পশ্চিম কায়লানীকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক সাইদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ইসমাইলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইসমাইল হালুয়াঘাট সদর ইউনিয়নের পশ্চিম কায়লানীকান্দা গ্রামের মো. সুরুজ আলীর পুত্র।

অভিযোগসূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী বাড়িতে যাতায়াত ছিল ইসমাইলের। গত ৫/৬ মাস আগে ইসমাইল ওই কিশোরীর বাড়িতে এসে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

বিষয়টি পরে জেনেছেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই কিশোরীর মা। ওই কিশোরীর মাকে রাজি করিয়ে তার মেয়েকে বাড়িতে কাজের লোক হিসেবে নিয়ে আসেন ইসমাইল। সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

এ সময় মেয়েটি ইসমাইলকে বিয়ের প্রস্তাব দিলে ইসমাইল রাজি না হওয়ায় সে তার মাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টি নিয়ে ওই কিশোরীর মা আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং মীমাংসার চেষ্টা করেন। কিন্তু সেখানে ইসমাইলের পক্ষ থেকে বিয়ের কোনো আশ্বাস না হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!