ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আড়াইহাজারে বোন জামাইয়ের মারপিটে সম্বন্ধী নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৫:০৫ পিএম

আড়াইহাজারে বোন জামাইয়ের মারপিটে সম্বন্ধী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানি সেচ নিয়ে ঝগড়া করে ছোট বোনের স্বামী সাফির মারপিটে সম্বন্ধী শামছুল (৪৫) ঘটনাস্থলে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও এলাকায়। নিহত শামছুল ওই গ্রামের ছানাউল্লাহর ছেলে এবং ঘাতক সাফি একই গ্রামের হাছেন আলী পুত্র।

নিহত শামছুলের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ঘটনার সময় সম্বন্ধী শামছুলের পুকুর থেকে নিজের প্রয়োজনে পানি সেচ করতে যায় বোন জামাই সাফি। এতে বাধা দেন সম্বন্ধী শামছুল। ফলে সম্বন্ধীর উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন বোন জামাই সাফি। ফলে ঘটনাস্থলেই মারা যান শামছুল। এ সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে যান।

এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। ওসি জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!