ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আশুলিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০৪:০৬ পিএম

আশুলিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল৷ এ সময় হাসান আলী (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

এর আগে সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান আলী (৪০) পাবনা জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!