ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কেপিএম কারখানা এলাকা থেকে লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৪, ০৩:৫৪ পিএম

কেপিএম কারখানা এলাকা থেকে লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস এর কারখানার অভ্যন্তরীণ পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ২টার দিকে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত লাশটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আবুল কাশেম বাবুলের (৫৫) বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আবুল কাশেম বাবুল নামের ওই ব্যক্তি গত ৩ দিন যাবৎ নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার অনেক খোঁজাখুজি করে না পেয়ে গতকাল ২৬ জুলাই কাপ্তাই থানায় গিয়ে অবগত করে। পরে আজ শনিবার ওই ব্যক্তির লাশ কেপিএম এলাকার কারখানার ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, কাশেম বাবুল নামের ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার পরিবার কাপ্তাই থানায় অবগত করে। পরে আমরা তার খোঁজে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে তার ফোন ট্র্যাকিং এর মাধ্যমে স্থান শনাক্ত করে কেপিএম মিলস অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার লাশটি পাওয়া যায়। তবে লাশটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

ইএইচ

Link copied!