ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জামায়াত নেতার দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তায় যা বললেন প্রথম স্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৩:৪৩ পিএম

জামায়াত নেতার দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তায় যা বললেন প্রথম স্ত্রী

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এই ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

ভিডিওতে থাকা তরুণীকে প্রথমে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও, পরে জামায়াতের স্থানীয় নেতারা তাঁকে ওসির (এমপির) দ্বিতীয় স্ত্রী বলে নিশ্চিত করেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদা ইসলাম বলেন, আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম। মরিয়মের সঙ্গে তাঁর বিবাহ হয়েছে। এটি নিয়ে যাঁরা কুৎসা রটাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

জেএইচআর

Link copied!