ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে পৃথক অভিযানে ২০ জেলে আটক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ১, ২০২৪, ০৫:৪৬ পিএম

বরিশালে পৃথক অভিযানে ২০ জেলে আটক

বরিশালের হিজলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মেঘনা নদীর চর ঘেরায় বুধবার রাতে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় ১২ জনকে আটক করা হয়। আটকৃত প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার দুপুরে হিজলার গৌরনদী ইউনিয়নের চর কিল্লার খেউরিয়া চরে চর ঘেরা জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৮ জনকে আটক করা হয়েছে।

আটকৃত প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে এবং ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিকালে বিষয়টি নিশ্চিত করেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। অভিযানে সহযোগিতা করেন হিজলা নৌ পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম তালুকদার।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

ইএইচ

Link copied!