ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে

আগস্ট ১, ২০২৪, ০৯:১৩ পিএম

মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা

টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে মধুপুর উপজেলায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রতিরোধ কমিটি গঠন করা নিয়ে আলোচনা করা হয়।

চেয়ারম্যানদেরকে কমিটি গঠন করে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের কাছে প্রেরণ করার জন্য বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!