ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানের অব্যাহতি

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

আগস্ট ১৫, ২০২৪, ০৬:৫১ পিএম

ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানের অব্যাহতি

শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

বুধবার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত অফিস আদেশে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া তিন বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

আর এ তিন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই তিন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেছিলেন তারা। সেই সঙ্গে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে এই তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।

ইএইচ

Link copied!