ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৪, ০৩:৪০ পিএম

ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত ছাত্রীদের পোশাক নিয়ে বাজে কমেন্টে, ইভটিজিং ও যৌন হয়রানি করে আসছে এক শ্রেণির বখাটে যুবক। ইভটিজার ও বখাটেদের উৎপাতে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

সোমবার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্কুল রোড, টি রোডে ও গোবিন্দাসী বাজার হয়ে স্কুল রোডে গিয়ে শেষ হয়।

পরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের স্কুল রোডে মানববন্ধন করে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ সময় প্রশাসনের কাছে ইভটিজার ও যৌন হয়রানিকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!