ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বালুর ট্রাকে মিলল ৩০০ বস্তা ‘ভারতীয় চিনি’

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:০৮ এএম

বালুর ট্রাকে মিলল ৩০০ বস্তা ‘ভারতীয় চিনি’

সিলেটের শহরতলির একটি ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়ছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় শাহপরান থানার পীরের বাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বালুভর্তি ট্রাক থেকে ৩০০ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করা হয়েছে।

শাহপরান তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানতে পারি ট্রাকে করে চিনি চালানের একটি সিন্ডিকেট ভারতীয় চোরাই চিনি নিয়ে আসছে। এ সময় পুলিশ অভিযান চালায়। স্থানীয় শ্রমিক দিয়ে বালু সরিয়ে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে।

এ হিসেবে ১৫ হাজার কেজি চিনির বর্তমান বাজার দর প্রায় ১৮ লাখ টাকা।

ইএইচ

Link copied!