ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রুহিয়ায় বিএনপির কাউন্সিল সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক রিপন

রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:৫৫ এএম

রুহিয়ায় বিএনপির কাউন্সিল সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক রিপন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ,পয়গাম আলি, মো. আলমসহ অনেকে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে  রুহিয়া থানার ৬ ইউনিয়ন যথাক্রমে রুহিয়া,আখানগর ,রুহিয়া পশ্চিম,ঢোলারহাট, রাজাগাঁও, সেনুয়া ইউনিয়নের বিএনপির তৃণমূলের নেতাদের সরাসরি ভোটে নির্বাচিত নব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

নতুন কমিটির নির্বাচিত সভাপতি হলেন, আখানগর ও ঢোলারহাট ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি ও ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের ছেলে ও বিলুপ্ত কমিটির সহ. সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।

সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন বিলুপ্ত কমিটির সভাপতি এবং রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন আব্দুল মালেক মানিক ও জাপার সাবেক প্রভাবশালী নেতা মকবুল হোসেন।

বিআরইউ

Link copied!