ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালকিনিতে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:৪৩ পিএম

কালকিনিতে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাসের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম পঙ্কজ সিকদার, উপজেলা ফায়ার সার্ভিস কমান্ডার খোকন জমাদার, উপজেলা আনসার কমান্ডার জাহিদুল হকসহ উপজেলার সকল পূজামন্ডপের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপ গুলোর প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এবার কালকিনি উপজেলায় মোট ২ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৫টি অতি গুরুত্বপূর্ণ এবং ১০টি পূজা মণ্ডপে গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচ

Link copied!