ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৪, ০৫:৪৮ পিএম

লালপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ায় আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে ও আটককৃত সাহেব আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালামের দোকানে দীর্ঘদিন যাবত বাকি খেতেন সাহেব আলী। বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গভীর রাতে মুদির দোকানে আগুন লাগিয়ে দেয় সালাম। বিষয়টি টের পেয়ে সালাম দোকানের বাইরে আসলে পিছনে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা সাহেবকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!