ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে বিএনপির মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৪:১৪ পিএম

নন্দীগ্রামে বিএনপির মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলা ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (৫৩), পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩২), পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের (ওমরপুর) সভাপতি ফেরদৌস আলম (৪৯) এবং উপজেলার শেখের মাড়িয়া এলাকার আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম (৪৮)।

এর মধ্যে ফেরদৌস ও সাইদুল এজাহার নামীয় আসামি। এছাড়া মামুন ও রানাকে ঘটনায় জড়িত সন্দেহে একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!