ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে চাটমোহরে যুবক গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৭:১৬ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে চাটমোহরে যুবক গ্রেপ্তার

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননাকর ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।

এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান সাগর নিজেই চাটমোহর থানায় চলে আসেন। থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তারকৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি ও বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মণ্ডলের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার স্টারমোড় এলাকায় একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় আতিকুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।  

জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার তার আতিকুর রহমান সাগর নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তির দাবি করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!