ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

অক্টোবর ১৩, ২০২৪, ০৪:৪২ পিএম

মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ রোববার দুপুরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর   সভাপতিত্বে ‘আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান,  সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি,   হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বোরহান আলী, উপজেলা জনস্বাস্থ্য  সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

বিআরইউ

Link copied!