ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাশিমপুরে এক নারী অপহরণকারী আটক

কাশিমপুর(গাজীপুর)প্র তিনিধি

কাশিমপুর(গাজীপুর)প্র তিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৭:০০ পিএম

কাশিমপুরে এক নারী অপহরণকারী আটক

গাজীপুরের কাশিমপুরে সাত বছরের এক শিশু বাচ্চাকে অপহরণের অভিযোগে সুমি আক্তার নামের এক নারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

সোমবার(১৪ অক্টোবর)সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের মামুন নগর মডেল টাউন এলাকা থেকে ওই নারী অপহরণকারীকে আটক করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী মামুন নগর এলাকায় কোহিনুর বেগম এর ভাড়াটিয়া বাসায় রুম ভাড়ার জন্য আসেন সুমি আক্তার নামের ওই নারী। এসময় বাসার সবাই কাজে ব্যস্ত থাকলে অপহরণকারী ওই শিশু বাচ্চাটিকে টাকার লোভ দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে আসেন। 

এদিকে শিশু বাচ্চাটিকে আশপাশে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না গেলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে মামুন নগর মডেল টাউন এলাকা থেকে ওই অপহরণকারীকে আটক করে পুলিশ।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত বছরের এক শিশু বাচ্চাকে অপহরণের অভিযোগে এক নারী অপহরণকারীকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

আরএস

Link copied!