ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্দোলনে আহত ও নিহতদের মাঝে নাটোর জেলা সমিতির আর্থিক সহায়তা

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৫:৫৫ পিএম

আন্দোলনে আহত ও নিহতদের মাঝে নাটোর জেলা সমিতির আর্থিক সহায়তা

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি।

এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদান হস্তান্তর করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ নাটোর জেলা সমিতির যুগ্ম সম্পাদক ও মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কল্যাণ প্রসাদ পাল, এনটিভির প্রতিনিধি হালিম খান, নাটোর জেলা সমিতির সহ-সভাপতি মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গোলাম মর্তুজা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবেদ আলী, ক্রীড়া সম্পাদক আবুল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিশির আহমেদ প্রমুখ।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির আজীবন সদস্য ফারাজী আহম্মদ রফিক বাবন অনুষ্ঠান পরিচালনা করেন।

ইএইচ

Link copied!