ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৬:৪৬ পিএম

কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।

কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, বিভিন্ন কিন্ডারগার্টেন কেজি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার মোট ১০টি কিন্ডারগার্টেন কেজি স্কুলের বিভিন্ন শ্রেণির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৭১ জন এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও এককালীন বৃত্তি অনুদান তুলে দেয়া হয়।

ইএইচ

Link copied!