ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূমি অফিসে চুরি-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৪, ০৫:২০ পিএম

ভূমি অফিসে চুরি-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ২

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ভোরে থানার বল্লভেরখাস ইউনিয়নের ভূমি অফিসে এ চুরি ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

ঘটনার জড়িত থাকার অপরাধে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দুপুরে ২ জনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চুরি যাওয়া পানি পাম্প উদ্ধার করা হয়। পরে তাদের নামে মামলা দেয়া হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচ

Link copied!