ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে যুবক আটক, পিস্তল-গুলি উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০১:৫০ পিএম

যৌথবাহিনীর অভিযানে যুবক আটক, পিস্তল-গুলি উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানিক দল।

এ সময় উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন।

ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

আটক জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ফুটবল খেলোয়াড়। আটক জুয়েলকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আটক যুবকের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি সে গত ৫ আগস্টের পরে কোন এক সময় কিনেছে। সে যার কাছে থেকে কিনেছে এবং অস্ত্র কেনার টাকা সে কার কাছে থেকে পেয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

ইএইচ

Link copied!