ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলমাকান্দায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা প্রতিনিধি :

নভেম্বর ৩০, ২০২৪, ০৪:৩৬ পিএম

কলমাকান্দায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

নেত্রকোণার কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে ও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণার্থেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, ৩০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৪ হাজার রোগীকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র এবং ঔষধ ও চশমা বিনামূল্যে বিতরণ করেন। আর যারা চোখে ছানী পড়া রোগী তাদের তালিকা তৈরি করে তিনদিন পর ময়মনসিংহ নিয়ে বিএনএসবি হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুল,  আনোয়ার ইসলাম টুটন, এম এ মতিন,চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, চেয়ারম্যান ওবায়দুল হক, নাজিম আহমেদ সাগর, সাবেক চেয়ারম্যান মো. রুবেল ভুঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিআরইউ

Link copied!