ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৪, ০৭:০১ পিএম

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার বিকাল ৪টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে।নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী ছিল।

নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত ৫ দিন আগে তার বড় ভাই মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে আর বাসায় না ফেরায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরবর্তীতে বুধবার বিকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, বিকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!