ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালথায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:৪০ পিএম

সালথায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফরিদপুরের সালথায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্যাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি সচিব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিতায় আগামী জানুয়ারি মাসের ৪-৯ তারিখ ইউনিয়ন পর্যায় ও ১১-১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত উপজেলা পর্যায়ে এ উৎসব পালিত হবে।

বিআরইউ

Link copied!