ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ড. মঈন খান

জুলাইয়ের গণহত্যাকারীরা যেন পূর্নবাসিত না হয়

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৫, ০৪:২৬ পিএম

জুলাইয়ের গণহত্যাকারীরা যেন পূর্নবাসিত না হয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসরেরা এখনো ঘাপটি মেরে রয়েছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে।’

বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বেলা ১১টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্ণীতিবাজ হাসিনা ও তার চ্যালারা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশটাকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান মাশীম, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও যুবদল নেতা মো. রেজাউল করিম সোহাগ।

ইএইচ

Link copied!