ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনপুরায় জামায়াতে ইসলামী‍‍`র কর্মি ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ পাটওয়ারী, মনপুরা (ভোলা)

মাসুদ পাটওয়ারী, মনপুরা (ভোলা)

জানুয়ারি ৬, ২০২৫, ০৮:৩০ পিএম

মনপুরায় জামায়াতে ইসলামী‍‍`র কর্মি ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী‍‍`র কর্মি ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী‍‍`র উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলার হাজীর হাট বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন, মনপুরা উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আমিমুল ইসলাম জসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী‍‍`র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী, ভোলা জেলা জামায়াতে ইসলামী‍‍`র আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কাজী মাওলানা মো. হারুন অর রশিদ, সাবেক জেলা আমির ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, মনপুরা উপজেলা সাবেক আমির ও জেলা ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।

সম্মেলনে বক্তারা বলেন, বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী‍‍`র নেতা-কর্মী ও সমর্করা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভীকভাবে কাজ করে গেছে। বিগত সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা, সততা ও সংযমের সাথে জামায়াতে ইসলামী‍‍`র নেতা কর্মীরা সুনামের সহিত নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আশাকরি আগামী দিনেও আল্লার আইন প্রতিষ্ঠায়, জন সাধারণের জীবনমান উন্নয়ন, তথা সুখী, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নুরুন্নবি শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন, শুরা সদস্য মাওলানা মো. সামসুদ্দিন, হাফেজ মাওলানা মো. মতিউর রহমান নিজামী, কলাতলী ইউনিয়ন সভাপতি মো. জসিম উদ্দিন, মনপুরা ইউনিয়ন আমির শাহে ইমরান চৌধুরী, হাজীর হাট ইউনিয়ন আমির হাফেজ জামাল উদ্দিন প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামাতের কর্মি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!