ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৫, ১২:০৯ এএম

গাজীপুরে কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে মো. জহিরুল ইসলাম (৪৬) নামের এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে
তিনি মৃত্যুবরণ করেন।

নিহত জহিরুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

জেলার মুশফেকুর রহমান জানান, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। কারাগারের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকাল ৫টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ বলেন, জহিরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কারারক্ষীরা জানান, বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে, নিহতের স্ত্রী আমেনা খাতুন অভিযোগ করেন, তার স্বামীর নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও গত ৫ ডিসেম্বর পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পরদিন একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। তার মৃত্যু কীভাবে হলো, তা এখনও পরিবারের কাছে পরিষ্কার নয়।

ইএইচ

Link copied!