ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শিবগঞ্জ সীমান্ত

বেড়া নিয়ে উত্তেজনার পর এবার গুলি ছোড়ার অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ১০:৫০ এএম

বেড়া নিয়ে উত্তেজনার পর এবার গুলি ছোড়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ থেকে ৯ রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জের চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ১৮২ নং মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে। বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা এ গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে। তবে তিন রাউন্ড গুলির শব্দের সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

 এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ‘শুক্রবার রাত ২টার দিকে চাকপাড়া সীমান্তে ৩ রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। অবশ্যই এ গুলিগুলো কারা করেছে তা আমরা নিশ্চিত নয়। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’

অপরদিকে ৮ নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে আট থেকে নয় রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তিনি। 

বিআরইউ

Link copied!