ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালকিনিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৩৩ পিএম

কালকিনিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন মহল।

রোববার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা বলেন, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে শনিবার রাতে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে। এ সময় তারা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েক জনের ওপরে হামলা চালায়। পরে আমি ও বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আক্তার বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুয়েল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইএইচ

Link copied!