ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণা আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা প্রতিনিধি:

জানুয়ারি ১৬, ২০২৫, ০৪:৪৪ পিএম

নেত্রকোণা আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মানসম্মত শিক্ষা নিশ্চিত কল্পে নেত্রকোণায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এই অভিভাবক সমাবেশের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মো. হাসিম উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) শেখ মো. আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখার) আব্দুস সাবুর, অভিভাবকদের পক্ষে ইয়াসির আমির সোহেল ও অর্পনা তালুকদার প্রমুখ।

অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদেরকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত কল্পে স্ব স্ব অবস্থান থেকে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের আরো দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।          

বিআরইউ
 

Link copied!