ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:৪২ পিএম

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ায় মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা ও ছোরা উদ্ধার ও একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাকিলাদহ ফাড়ি পুলিশ রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন- মেহেরপুর সদর থানার বামনপাড়া এলাকার কিবরিয়া মুন্সী (২৭), রাধাকান্তপুর এলাকার জয়নাল আবেদীন (২৩), চকশ্যামনগর এলাকার আশিক (২১), সুজন মিয়া (২০) ও রাজাপুর এলাকার গোলাম সারোয়ার (২৪)।

এছাড়াও এ ঘটনায় স্থানীয় দুজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী কাকিলাদহ ফাড়ির ইনচার্জ তাহমুদুল ইসলাম বলেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুই জন সদস্য পালিয়ে গেলে ৫ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে।

তাদের নিকট থেকে একটি বড় রামদা, একটি ছোট রামদা, একটি ছুরি ও দড়ি উদ্ধারসহ একটি ইঞ্জিন চালিত গরু টানা গাড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের রাতেই থানাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ৭ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ৫ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!