ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের বাজেট বিষয়ক মতবিনিময়

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৩:২৬ পিএম

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের বাজেট বিষয়ক মতবিনিময়

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে চাহিদাভিত্তিক খাত তৈরি, বরাদ্দ বৃদ্ধি ও বাজেট মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষ্যে ও সময়োপযোগী বাজেট বাস্তবায়নের জন্য সোমবার বেলা ১২টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

সভাপতিত্ব করেন সুশীল সমাজ নেটওয়ার্ক প্রতিনিধি মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডরপ প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, তাহের হোসেন, চুমকি রায় ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল।

ইএইচ

Link copied!