ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আ.লীগের দোসর’ অভিযোগে বরিশাল শিক্ষা বোর্ডের সচিবকে যোগদানে বাধা

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

জানুয়ারি ২৮, ২০২৫, ০৫:১৮ পিএম

‘আ.লীগের দোসর’ অভিযোগে বরিশাল শিক্ষা বোর্ডের সচিবকে যোগদানে বাধা

ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর অভিযেগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাধার মুখে যোগদান করতে পারেন নি বরিশাল শিক্ষা বোর্ডে সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেন।

বিষয়টি লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছেন বোর্ড চেয়ারম্যান। এর আগে ড. ফাতেমা হেরেন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টা করেও ছাত্রদের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন বলেন, ড. ফাতেমা হেরেন ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাকে প্রতিহত করেছি। পরবর্তীতে তাকে শিক্ষাবোর্ডে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি, ড. হেরেনের আদেশ বাতিল করতে হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, সোমবার বিকেলে ছাত্র সমন্বয়করা তার কার্যালয়ে এসেছিলেন। তারা সদ্য নিয়োগ পাওয়া সচিব ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন। ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ড. ফাতেমা হেরেন বলেন, আমি প্রতিহিংসার শিকার। প্রথমে বিএম কলেজ পরে বরিশাল শিক্ষা বোর্ড। কোনো জায়গায় আমাকে যোগদান করতে দেওয়া হচ্ছে না। আমি বিএম কলেজে যদি যোগদান করি তাহলে অনেক সিনিয়র শিক্ষকের সমস্যা হবে। তাই ছাত্রদের উস্কিয়ে দিয়ে সেখান থেকে আমাকে সরিয়ে দেওয়ার হয়েছে।

তিনি আরো বলেন, নিজ যোগ্যতায় আমি বোর্ডের সচিব হলেও সেখানে কার কী সমস্যা শুরু হয়েছে আমি তা জানিনা।

বিআরইউ
 

Link copied!