ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এসডিএফ’র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৫, ০৫:৫৬ পিএম

এসডিএফ’র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন নিয়ে একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এসডিএফ-এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এসডিএফ-এর রংপুর আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুস সামাদ এবং যুব কর্মসংস্থানের জেলা কর্মকর্তা তাহমিনা খানম।

অনুষ্ঠানে বক্তারা দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে এসডিএফ-এর কার্যক্রমের সফলতা তুলে ধরে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় নারী উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিআরইউ

Link copied!