ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটুয়াখালীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

জানুয়ারি ২৮, ২০২৫, ০৭:৩১ পিএম

পটুয়াখালীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই

পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং মাঠের সামনে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬-৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে আব্দুর রহিমের মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আলামিনের ভাতের হোটেল এবং ২টি চায়ের দোকান। 

এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগার পর তারা নিজেরা নির্বাপণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান সম্প‚র্ণ পুড়ে না যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটির টাকার ক্ষতি হয়েছে। নিজেদের সহায়সম্বল হারিয়ে দিশেহারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার দেওয়ান মো. রাজিব জানান, "সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।"

আরএস

 

Link copied!