ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নেত্রকোণার সীমান্তে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা প্রতিনিধি :

ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:০৪ পিএম

নেত্রকোণার সীমান্তে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বনবেড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার বেলা ২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে খারনই ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বনবেড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১২৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে।

জব্দকৃত এসব মদ মঙ্গলবার দুপুরে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিআরইউ

 

Link copied!