ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মুন্সিগঞ্জে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:০৫ এএম

মুন্সিগঞ্জে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা গেলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা যাহাবির (১৪) নামের হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী লৌহজং সড়কের বালিগাঁও সেতুতে এ ঘটনা ঘটে। নিহত যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বাসের ভেতর নিহত হেলপার ঘুমিয়েছিল, তার পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বাসটিতে কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত বাসের চালক-হেলপাররা বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন দিলো কিনা বা কীভাবে সূত্রপাত তার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।

বিআরইউ

Link copied!