ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র বৈঠক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:১৫ পিএম

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র বৈঠক

ঝিনাইদহে মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে  এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।

এ সময় উপস্থিত ছিলেন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ০৯ জন এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্টে চান্দে রভান ও স্টাফ অফিসারসহ ০৮ জন অংশগ্রহণ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

বিআরইউ 

Link copied!