ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেনী সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ১১, ২০২৬, ০৭:৫৮ পিএম

ফেনী সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ফেনীর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।

জব্দকৃত পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তা স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বিল্লাল হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধের পাশাপাশি মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এম জি

Link copied!